স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় একটি আবাসিক ভবনের পাঁচতলা থেকে তৌসিফ শাহরিয়ার (১৮) নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৬ জুন) সকালে এই ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত তৌসিফ ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তৌসিফ বগুড়া জেলার সোনাতলা থানার কুনতাই গ্রামের আব্দুল জলিলের সন্তান। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রামপুরা বনশ্রীর ই-ব্লকের ৩ নম্বর রোডের, ৩ নম্বর বাসার পাঁচতলায় থাকতেন। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তৌসিফ।
হাসপাতালে তৌসিফকে নিয়ে আসা তার খালু এস আলম জানান, ‘সকালের দিকে তৌসিফের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে তৌসিফ এই পথ বেছে নিয়েছে, সে বিষয়ে আমরা এখনো কিছুই বুঝতে পারছি না।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন স্ট্রিমকে বলেন, পরিবারের সদস্যদের কাছে খবর পেয়ে আমাদের একটি টিম হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়না তদন্ত এর জন্য মর্গে পাঠানো হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে