স্ট্রিম প্রতিবেদক
দেশ থেকে অর্থ পাচারকারী এস আলম ও বেক্সিমকোর মতো বড় প্রতিষ্ঠানের সম্পদ জাতীয়করণের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (২৮ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘দেশের টাকা লুটপাটকারী ও গণহত্যাকারীদের অপরাধ একই। এস আলম, বেক্সিমকো, ওরিয়ন বা নাসা গ্রুপের মতো যেসব প্রতিষ্ঠান দেশ থেকে টাকা পাচার করেছে, বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। তাই তাদের সকল সম্পদ অবিলম্বে জাতীয়করণ করতে হবে এবং নতুন আইন করে পাচার হওয়া অর্থ দেশে আনতে হবে।’
প্রস্তাবিত বাজেটকে ‘ভঙ্গুর অর্থনীতির প্রচারণার দলিল’ হিসেবে অভিহিত করে নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার পর রাষ্ট্রীয় বিভিন্ন খাতের দলীয়করণ ও দখলের কারণে ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনীতি ও মাঝারি শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন, যা এই বাজেটে অনুপস্থিত।
তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ড কেবল ভোগের চাহিদা তৈরি করে কিন্তু উৎপাদন বা ইনভেস্টমেন্ট ডিমান্ড সৃষ্টি করছে না। মানুষ এই অর্থ দিয়ে ভারতীয় বা চীনা পণ্য কিনবে, যা মূল্যস্ফীতি বাড়াবে এবং পরনির্ভরশীল জনগোষ্ঠী তৈরি করবে। আমাদের প্রয়োজন তরুণদের যথাযথ প্রশিক্ষণ ও সহজ ঋণের মাধ্যমে উৎপাদন খাতে সম্পৃক্ত করা।’
সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘সীমান্তে বিএসএফ ১০ বাংলাদেশিকে হত্যা করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশকে ইসরায়েলের মতো শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এসব বক্তব্যের সমীচীন জবাব দিতে হবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে