স্ট্রিম প্রতিবেদক

বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং ভিন্নমত সহ্য করার উদার গণতান্ত্রিক দল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি লিবারেল ডেমোক্র্যাটিক বা উদারপন্থী গণতান্ত্রিক দল। বিএনপি সবসময় ভিন্নমত সহ্য করার রাজনীতি করে। তাই সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীদের জন্য বিএনপিই সবচেয়ে নিরাপদ রাজনৈতিক দল। অতীতে বিএনপি সরকারের সময় দেশে সাংবাদিক নির্যাতন সবচেয়ে কম হয়েছে।’
বিএনপি মহাসচিব বিগত ১৫ বছরের দুঃশাসনের ইতিহাস সংবলিত যৌথ বা পূর্ণাঙ্গ বই প্রকাশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি গবেষক ও সাংবাদিকদের এ বিষয়ে দ্রুত কাজ করার তাগিদ দেন এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে তদারকি করার অনুরোধ জানান।
ফ্যাসিবাদের সময়ে বৈষম্যের শিকার সাংবাদিকদের কর্মসংস্থান নিশ্চিতে বন্ধ থাকা ‘দৈনিক বাংলা’, ‘বাংলাদেশ টাইমস’ এবং সাপ্তাহিক ‘বিচিত্রা’ পুনরায় চালু করতে প্রয়োজনীয় রাষ্ট্রীয় প্রচেষ্টা ও উদ্যোগের আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘ইতিহাস আমাদের বলে, আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনো একসঙ্গে যায় না। ১৯৭৫ সালের একদলীয় বাকশালের সময়ও যায়নি, আর বিগত ১৫ বছরের ভয়াবহ ফ্যাসিবাদের দুঃশাসনে তা আবার প্রমাণিত হয়েছে।’
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের স্বাধীন পরিবেশ তৈরি হলেও কিছু করপোরেট মিডিয়া হাউসের মালিকরা সাংবাদিকদের ওপর নির্যাতন চালাচ্ছেন।
সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজকে একটি পত্রিকার সম্পাদকের পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। এই অন্যায়ের নিন্দা জানিয়ে সাংবাদিক সমাজকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন চারটি সংবাদপত্র বাদে বাকি সব বন্ধ করে দেওয়ার কালো অধ্যায় যেন আর কখনো ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে