স্ট্রিম প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৬ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৬৯, খুলনায় ৪ এবং বরিশালে ৪ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের বাসিন্দা।
২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন, মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, আর ৪১৩ জন মারা যান।

.png)

ঢাকার অদূরে আশুলিয়ায় একটি চায়ের দোকানের বেঞ্চে রাখা ব্যাগে প্রেসার কুকার আকৃতির বোমা পেয়েছে পুলিশ। পরে খবর দিলে শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট গিয়ে নিরাপদ স্থানে সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
২১ মিনিট আগে
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯০০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও মাঝিসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন।
১ ঘণ্টা আগে
টাকা পরিশোধ ও সফটওয়্যার সংক্রান্ত জটিলতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিমা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দুই হাজার প্রবাসী ও তাদের পরিবার। এ জন্য জীবন বীমা করপোরেশনকে দায়ী করছে কল্যাণ বোর্ড।
১ ঘণ্টা আগে