নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ ৫ দাবিতে নীলফামারীতে বিক্ষোভ, স্মারকলিপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
নীলফামারী

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২০: ৫৩
নীলফামারীতে ৫ দাবিতে শ্রমিক ঐক্যের বিক্ষোভ ছবি: সংগৃহীত

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রিপেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক ঐক্য। মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

শহরের বড়বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্মারকলিপিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ ও ৫০ থেকে ৩০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে মূল্য কমানোর দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এতে সংগঠনের সহসভাপতি মো. মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি আলিফ সিদ্দিকী বক্তব্য দেন।

জয়নাল আবেদীন বলেন, ‘লোডশেডিংয়ে জেলার সর্বস্তরের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। প্রিপেইড মিটার গ্রাহকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। মিটারের ডিমান্ড চার্জ বাতিল করতে হবে, তা না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত