স্ট্রিম প্রতিবেদক

আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বলা হয়, দণ্ড পাওয়াদের গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে এই শাস্তি কার্যকর হবে।
সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ বুধবার (২ জুলাই) মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। এই মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অন্যদিকে শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলের হয়ে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
আদালত সূত্র জানায়, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন, অডিওর কণ্ঠটি শেখ হাসিনার। সেই অডিও ক্লিপে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে কণ্ঠটি শেখ হাসিনার। অডিওর ওই বক্তব্যকে আদালত অবমাননাকর উল্লেখ করে ট্রাইব্যুনালে একটি আবেদন দাখিল করে প্রসিকিউশন।
১৫ মে-এর মধ্যে এ বিষয়ে দুই আসামির কাছে জবাব চেয়ে নির্দেশনা দেন ট্রাইব্যুনাল। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ায় তাঁদের ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেটিও অভিযুক্ত দুজন অমান্য করেন। পরে গত ২৬ মে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁদের ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়। বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়, অভিযুক্তদের ৩ জুন সকাল ১০টায় সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করতে হবে।
কিন্তু নির্দেশনা অমান্য করে অভিযুক্তরা ট্রাইব্যুনালে হাজির হননি, কোনো জবাবও দাখিল করেননি। পরে আজ বুধবার দুই পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা দেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে