স্ট্রিম প্রতিবেদক

তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার (প্রশান্ত মহাসাগরীয় নৌবহর) অ্যাডমিরাল স্টিভ কেলার। আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসবেন তিনি। সোমবার (৩ আগস্ট) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, সফরে অ্যাডমিরাল কেলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও পেশাগত সামরিক শিক্ষায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের ওয়েবসাইট সূত্রে জানা যায়, অ্যাডমিরাল স্টিফেন টি. কেলার ২০২৪ সালের ৪ এপ্রিল প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের দায়িত্ব নেন। তিনি মার্কিন নেভাল ওয়ার কলেজ থেকে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এই নৌ-বৈমানিকের এফ-১৪ টমক্যাট ও এফ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান ৩ হাজার ৯০০ ঘণ্টার বেশি ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে।
কর্মজীবনে কেলার মধ্যপ্রাচ্য, বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়ায় ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’, ‘সাউদার্ন ওয়াচ’ এবং ‘ইরাকি ফ্রিডমের’ মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিয়েছেন।

.png)

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
৪ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
৯ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২৮ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১ ঘণ্টা আগে