স্ট্রিম প্রতিবেদক

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক সুরক্ষাবেষ্টনী জোরদারের এই কর্মসূচি আবার ২০২৭ সালের মার্চ ও এপ্রিলে চালু হবে। দেশের ৪৯৫টি উপজেলার কার্ডধারী উপকারভোগীরা এই চাল কিনতে পারবেন। এর মধ্যে ২৪৮টি উপজেলার ২৫ লাখ ২৯ হাজার কার্ডধারী পরিবার পুষ্টিচাল এবং ২৪৭টি উপজেলার ২৯ লাখ ৭১ হাজার পরিবার সাধারণ চাল পাবেন।
একই সঙ্গে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রে খোলাবাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রি অব্যাহত রেখেছে খাদ্য মন্ত্রণালয়।
পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতিবছরের মার্চ, এপ্রিল ও আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এই ছয় মাস গ্রামে দরিদ্র মানুষের কাজ ও আয় কম থাকে। ফলে এই সময়ে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ভর্তুকি দিয়ে সরকার বাজারমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করে। সিটি করপোরেশন ও জেলা সদরের ওএমএসের তুলনায় গ্রামাঞ্চলের চালের ভর্তুকি বেশি রাখা হয়।
২০১৬-১৭ অর্থবছর থেকে ৫০ লাখ দুস্থ পরিবারকে অগ্রাধিকার দিয়ে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ চালু করা হয়। শুরুতে কেজিপ্রতি ১০ টাকা থাকলেও ২০২২-২৩ অর্থবছর থেকে তা বাড়িয়ে ১৫ টাকা করা হয়। ইউনিয়ন পর্যায়ে বসবাসরত বিধবা, বয়স্ক, পরিবারপ্রধান নারী এবং নিম্ন আয়ের দুস্থ পরিবারপ্রধানেরা ডিলারদের কাছ থেকে এই চাল কেনার সুযোগ পান।
খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের খাদ্য মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। গত ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্য মজুতের পরিমাণ ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ টন। এর মধ্যে চাল রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ টন এবং ধান মজুত রয়েছে ১ লাখ ৫২ হাজার ১০৯ টন।

.png)

ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
৮ মিনিট আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১৩ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
১৮ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
৩৭ মিনিট আগে