স্ট্রিম সংবাদদাতা

সাড়ে ৮ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি আবার শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ভারত থেকে কাঁচামরিচ বোঝাই ট্রাক দেশে প্রবেশ করে।
এর আগে হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছিল। সোমবার বিকেল ৪টা পর্যন্ত হিলি স্থলবন্দরের ৭৪ জন আমদানিকারক ২৭ হাজার ১১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এতে বন্দরে আমদানিকারক ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য দেখা গেছে।
আজ বিকেলে বগুড়ার রাজ এন্টারপ্রাইজ ও মাহাদি এন্টারপ্রাইজ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩টি ট্রাকে ২১ টন কাঁচামরিচ আমদানি করে। ভারতের কাটিহার থেকে এসব কাঁচামরিচ আনা হচ্ছে বলে আমদানিকারকদের সূত্রে জানা গেছে। এতে দেশের বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে কাঁচামরিচের দাম অনকটা কমে আসবে বলে আশা করছেন তারা।
কাঁচামরিচ আমদানিকারকেরা জানিয়েছেন, হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। পরে অনেকেই এলসি খোলাসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করছেন। আজ বিকেল থেকে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথমদিন হওয়ায় আমদানির পরিমাণ কিছুটা কম হলেও আগামীকাল থেকে পরিমাণ আরও বাড়বে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতে দেশের বিভিন্ন এলাকায় খেত নষ্ট হয়ে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। বাজারে চাহিদা অনুযায়ী না পাওয়ায় কাঁচামরিচের দাম ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। তবে ভারতে এর দাম কম রয়েছে। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি চেয়ে আসছিলাম। এর পরিপ্রেক্ষিতে অনুমতি দিয়েছে সরকার।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, দেশে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হলে গতকাল রোববার কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। ইতোমধ্যেই বিকেল থেকে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এর নমুনা সংগ্রহ করে তার সার্টিফিকেট দেওয়া হলে তারা বন্দর থেকে খালাস নিতে পারবেন।

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
১১ মিনিট আগে
সিলেট মহানগরের একটি বাসায় গৃহকর্মীর কথিত প্রেমিকের হাতেই স্বামী-স্ত্রীসহ তিনজন খুন হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বাবুলকে আটক করা হয়।
২০ মিনিট আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে