বাসস

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে গ্রেট হল অব দ্য পিপলে দুই দেশের প্রধানের এই বৈঠক শুরু হয়। এর আগে একই ভেন্যুতে ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকের আগে সকাল সাড়ে ৯টার দিকে তিয়েনআনমেন স্কয়ারে ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোস’-এ (জনগণের বীরদের স্মৃতিস্তম্ভ) শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী গ্রেট হলে পৌঁছান। তিনি স্মৃতিস্তম্ভে একটি বিশেষ লাল-সবুজ পুস্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
এর আগে স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে স্কয়ারে পৌঁছালে চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী এখন বেইজিংয়ে রয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করেন। এরপর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার ডাভোস ২০২৬’-এ যোগ দিতে তিনি সোমবার রাতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের পর বুধবার বিকেলে তিনি বেইজিং পৌঁছান।
বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপল-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের নেতৃত্বে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। বৈঠক ও সমঝোতা স্মারক সই শেষে তারেক রহমান তাঁর প্রতিনিধিদলসহ গ্রেট হলে লি কিয়াংয়ের নৈশভোজে যোগ দেন।
একই দিনে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। চীনের পানিসম্পদমন্ত্রী লি গুয়োয়িংও দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ ছাড়া তারেক রহমান চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সঙ্গে দলীয় পর্যায়ে একটি বৈঠকও করেন।
চীন সফরের সময় বেশ কয়েকটি বড় শিল্প গ্রুপের শীর্ষ নির্বাহীরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এ ছাড়া চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের প্রতিনিধিদলসহ বিভিন্ন বিনিয়োগকারী, মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বাংলাদেশের উন্নয়নযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখা এবং বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী গতকাল বেইজিংয়ে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক লাল গালিচা সংবর্ধনা এবং ব্যতিক্রমী আতিথেয়তাসহ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে স্বাগত জানানো হয়।
প্রধানমন্ত্রী আজ বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে