স্ট্রিম সংবাদদাতা

যশোর সদরে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলেসহ চারজন নিহত ও অন্তত একজন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানে আগুন দেয়।
নিহতরা হলেন– সদরের ঘুনিপূর্বপাড়া গ্রামের ইজিবাইকচালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের বৃষ্টি সাহা (২৪), তাঁর ছেলে সৌভিক সাহা (৪) ও চাউলিয়া গ্রামের ভ্যানচালক আনোয়ার আলী (৭০)।
নিহতের স্বজন, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরমুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান রূপদিয়ার চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এতে কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইজিবাইকচালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহার মৃত্যু হয়।
গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার আলী ও সৌভিক সাহার মৃত্যু হয়। বর্তমানে এই হাসপাতালে সাজ্জাদ হোসেন (২৮) চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাকিরুল ইসলাম জানিয়েছেন।
নিহত ভ্যানচালক আনোয়ারের ছেলে জামাল হোসেন জানান, ভ্যানে তিন যাত্রী নিয়ে চারুলিয়া যাচ্ছিলেন তাঁর বাবা। পথে দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানের আগুন নেভায়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাছুম খান জানান, লাশগুলো উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে