
মেহেরপুর সদরের বন্দর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২২ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, সদর উপজেলার বন্দর ক্লাবপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে শোভন (১৮) ও খন্দকারপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে নয়ন (১৮)।
স্থানীয়রা জানিয়েছেন, শোভন ও নয়ন মোটরসাইকেলে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। বন্দর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর সেলিম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৩৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে