স্ট্রিম প্রতিবেদক

গাড়ি ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার মামলায় বিটিএল গ্রুপের সিইও মির্জা আবুল বাশারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে গুলশান-১ এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
মির্জা আবুল বাশার দীর্ঘদিন ধরে বহুমুখী প্রতারণার জাল বিছিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর আবুল বাশারের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণা মামলা হয়।
এতদিন বারবার স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন আবুল বাশার। গোপন সংবাদে গুলশান থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে গুলশান-১ এর একটি বাড়িতে অভিযান চালায়। পরে শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
পুলিশ জানায়, আবুল বাশার সাধারণ মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন, থানা থেকে আসামি মুক্ত করার আশ্বাস, ভুয়া ব্যবসায় বিনিয়োগের নামে লভ্যাংশের লোভ দেখানোসহ গাড়ি ও পশুর হাটে কোরবানির গরু বিক্রির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে