স্ট্রিম প্রতিবেদক

দেশে গ্লুকোমিটার ও রক্তচাপ মাপার যন্ত্রের মতো সাধারণ মেডিক্যাল ডিভাইস উৎপাদনে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখনো গ্লুকোমিটার, রক্তচাপ মাপার যন্ত্র, স্টেথোস্কোপ, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টসহ বহু সাধারণ মেডিক্যাল ডিভাইস আমদানি করে। এতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়। অথচ এসব যন্ত্রের বড় অংশ দেশেই উৎপাদন সম্ভব।’
তিনি আরও বলেন, দেশে মেডিক্যাল ডিভাইস শিল্প গড়তে উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার। এর ফলে আমদানিনির্ভরতা কমবে, নতুন কর্মসংস্থান হবে এবং স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবনে আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান তৈরি হবে।
নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য সাশ্রয়ী, উপযোগী ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, চিকিৎসক, প্রকৌশলী ও নীতিনির্ধারকেরা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. আহমেদ জামশীদ মোহাম্মদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী উপস্থিত ছিলেন।
আয়োজকদের আশা, এই সম্মেলন বাংলাদেশে মেডিক্যাল ডিভাইস উদ্ভাবন, প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় উৎপাদন এবং স্বাস্থ্যপ্রযুক্তিভিত্তিক শিল্পের বিকাশে গতি আনবে।

.png)

তখন রাত প্রায় দুইটা। কলকাতা শহর তখন ঘুমাচ্ছিল। ঘুমিয়ে ছিলেন শিখা ইন হোটেলের অতিথিরাও। কেউ চিকিৎসা করাতে, কেউ আবার ভ্রমণের উদ্দেশ্যে ঠাঁই নিয়েছিলেন কলকাতার নিউ মার্কেটের ১৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের হোটেলে। হঠাৎই চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভাঙে তাদের।
৩৯ মিনিট আগে
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আবেগাপ্লুত হয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান ফখরুল।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীতে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ফুরিয়ে গেছে। এতে থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়।
২ ঘণ্টা আগে
নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার এবং লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. বরকত উল্লাহকে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে