স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে মানুষের চলাচল, নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুলিশ বলছে, রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়, পাশাপাশি মহাসড়কে এবিসি তিনটি কামান ও একটি জল কামান নামানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনর্বিন্যাস করে ফরিদপুর-২ আসন নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুই ইউনিয়নের মানুষ বেশ কয়েকদিন ধরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা দেন ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞাকে মধ্যরাতে গোয়েন্দা পুলিশ(ডিবি) গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো যাবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, সাধারণ জনগণের ভোগান্তি দূর করতে প্রশাসনের পক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র্যাব ও পুলিশের অন্তত এক হাজার সদস্য মহাসড়কে টহল দেবে। প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে