স্ট্রিম প্রতিবেদক

২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) সংসদে এমপি মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ। বিদ্যমান যমুনা সেতুর ওপর যানবাহনের চাপ কমানো এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ করতেই এই পরিকল্পনা করা হয়েছে।
রবিউল আলম জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মহাপরিকল্পনায় ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে এবং শীঘ্রই চুক্তি সই হবে।
সেতু মন্ত্রী বলেন, ‘সম্ভাব্যতা সমীক্ষার আওতায় যমুনা নদীর ওপর এই সেতু নির্মাণের জন্য একাধিক বিকল্প রুট যাচাই হবে। সম্ভাব্য রুটগুলোর মধ্যে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সঙ্গে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাকে সংযুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া গাইবান্ধা জেলার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণের বিকল্পও পর্যালোচনা হচ্ছে। সমীক্ষাকালে অন্য কোনো উপযুক্ত করিডোর খুঁজে পাওয়া গেলে সেটিও বিবেচনায় নেওয়া হবে।’
মন্ত্রী জানান, সমীক্ষা শেষ হওয়ার পর সেতুর অ্যালাইনমেন্ট নির্ধারণ হবে। এরপর প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে।
একই অধিবেশনে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, আয় বাড়ানোর লক্ষ্যে রেলওয়ের অব্যবহৃত জমি ও বিভিন্ন স্টেশন ও কার্যালয় ভবনের খালি ছাদ ব্যবহার করে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ধাপে ধাপে সারা দেশের রেলওয়ে স্থাপনাগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
রেলমন্ত্রী আরও জানান, ২০২৫ সালের ৯ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জারি করা ‘নেট মিটারিং গাইডলাইন-২০২৫’-এর আওতায় ও অপেক্স (অপারেশন এক্সপেনডিচার) মডেল অনুসরণ করে এই কর্মসূচি বাস্তবায়ন হবে।
তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য রেলওয়ের বিদ্যমান অবকাঠামোকে আরও কার্যকরভাবে ব্যবহার করা এবং একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও আয় বৃদ্ধি নিশ্চিত করা।’
রবিউল আলম জানান, প্রথম ধাপে কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট রেলওয়ে স্টেশন এবং ঢাকার রেলওয়ে অফিস ভবনগুলোর খালি ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায় বাস্তবায়নের পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে