স্ট্রিম সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্দেশ খাতুনকে গলা কেটে হত্যা করেছেন তাঁর নাতি সজিব হাসান (২২)। প্রায় পঁচাশি বছর বয়সী দাদিকে হত্যার পর ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ‘আল্লাহু আকবার’ লিখে স্ট্যাটাস দেন তিনি। গতকাল বুধবার (২২ অক্টোবর) রাত একটার পর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরু গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
হত্যার শিকার সন্দেশ খাতুন মৃত নওশের মোল্লার স্ত্রী। হত্যায় অভিযুক্ত নাতি সজিব হাসান তাঁদের সন্তান আহম্মাদ আলীর ছেলে। নাতি সজিবকে রাতেই আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাঁকে একমাত্র আসামি করে পরিবার পক্ষ থেকে হত্যা মামলা করা হয়।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, সজিব হাসান রাতে দাদি সন্দেশ খাতুনের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা গেটে হত্যা করেন। এ সময় অস্ত্রের আঘাতে তাঁর মাথা গলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নাতি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ‘আল্লাহু আকবার’ লিখে স্ট্যাটাস দেন। এর কিছু সময় আগে সে আরেকটি স্ট্যাটাসে লেখেন, ‘ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না’। তবে সর্বশেষ স্ট্যাটাসে তিনি দাদির ছবি পোস্ট করেন।
এদিকে ছেলেকে দাদির ঘরে যাওয়ার বিষয়টি টের পেয়ে গিয়ে সন্দেশ খাতুনকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান আহম্মাদ আলী। পরে সলঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানান তিনি। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় অভিযুক্ত নাতি সজিব হাসানকেও আটক করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য মরদেহ বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
পরিবারের সদস্য ও এলাকার লোকজনের ধারণা, সজিব হাসান একজন নেশাগ্রস্ত যুবক। সে নেশা ও মানসিক সমস্যার কারণেই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।
চকবরু গ্রামে হত্যাকাণ্ডের পর ওই এলাকায় মাদকের বিস্তার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছেন অনেকে। ওই এলাকার মোস্তাফিজুর রহমান সিরাজী নামে একজন ফেসবুকে এক মন্তব্যে লেখেন, ‘চকবুরু ঘটনায় ছেলেটা গাঁজায় আসক্ত ছিল। এগুলো জন্য আমরা এলাকাবাসী কিছুটা দায়ি আছি, কারণ এগুলো নিয়ে আমরা কিছু বলি না। আর কিছু বড় জেনারেল মুফতি আছেন, তাদের চোখে এগুলো পড়ে না।’
চকবরু গ্রামের বেশ কয়েকজন জানান, সজিব হাসান পড়ালেখায় বেশ মেধাবী ছিল। পরীক্ষার ভালো ফলাফলে ক্লাসে তার রোল নম্বরর এক-দুইয়ের মধ্যে থাকত। এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ ফাইভ অর্জন করে।
হত্যাকাণ্ডের বিষয়ে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত ও মানসিক সমস্যার কারণেই সজিব হাসান এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজ দুপুরে তাঁকে একমাত্র আসামি করে হত্যা মামলা মামলা করেছে পরিবার।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১ ঘণ্টা আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
২ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে