ভোট কারচুপির অভিযোগ
স্ট্রিম প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির পরাজিত প্রার্থীরা আবেদন করে। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে চারটি আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নির্বাচনী সরঞ্জাম হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টে গঠিত নির্বাচনী ট্রাইব্যুনাল। একই সঙ্গে এসব আসনের বিজয়ী প্রার্থীদের নোটিশ দেওয়া হয়েছে।
আসন চারটি হলো ঢাকা-৬, ঢাকা-৭, গাইবান্ধা-৪ এবং শেরপুর-১। এর মধ্যে প্রথম তিনটি আসনে জামায়াতে ইসলামী এবং শেষেরটিতে বিএনপি কারচুপির অভিযোগ এনেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চের নির্বাচনী ট্রাইব্যুনাল এসব আবেদন গ্রহণ করে এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের কাছে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই চারটি আসনে ব্যাপক ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিল এবং ভোট পুনর্গণনার নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন পরাজিত প্রার্থীরা। এর মধ্যে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা এবং শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী এই আইনি পদক্ষেপ নেন।
বৃহস্পতিবার এসব আবেদনের প্রাথমিক শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আবেদনগুলো গ্রহণ করেন। আদেশে নির্বাচন কমিশনকে (ইসি) ওই চার আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম ও রেকর্ডপত্র নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নিয়ম অনুযায়ী ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীদের কাছে নোটিশ পাঠিয়েছেন আদালত।
উল্লেখ্য, গণপ্রতিনিধি আদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর অনিয়ম ও কারচুপির অভিযোগ বা নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টে এই ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। ওই দিন সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব নির্বাচনী আবেদনের ওপর শুনানি ও নিষ্পত্তি করবেন।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ ঘণ্টা আগে