স্ট্রিম সংবাদদাতা

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই যোদ্ধাদের দিকে তেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অবস্থানের সমালোচনা করায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা জুলাই যোদ্ধাদের দিকে মারতে তেড়ে যান বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও সংবর্ধনায় এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে উপজেলার গেজেটভুক্ত জুলাই যোদ্ধা হুসাইন আহমেদ বক্তব্যে বলেন, এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে নানা রকম সাংবিধানিক অজুহাত সামনে আনছে। গণভোটকে সরকার অবৈধ বলে আখ্যা দিচ্ছে। তাহলে আমরা বলতে চাই, গণভোট অবৈধ হলে এই সরকারও অবৈধ।
হুসাইন আহমেদের এমন বক্তব্যের বিরোধিতা করেন উপস্থিত বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নজরুল মোল্লার ছেলে জুয়েল রানা ও আওয়ামী লীগের সাবেক এমপি আনারের ঘনিষ্ঠ সোহেল আহমেদ জুলাই যোদ্ধা হুসাইন আহমেদসহ অন্যদের দিকে মারতে তেড়ে যান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেনসহ অন্যান্যরা।
একপর্যায়ে স্থানীয় এমপি আবু তালেব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ ও কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে জুলাই যোদ্ধা হুসাইন আহমেদের বক্তব্য থামিয়ে অনুষ্ঠান পুনরায় শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দ্রুত অনুষ্ঠান শেষ করা হয়।
জুলাই যোদ্ধা হুসাইন আহমেদ বলেন, আমি যখন বক্তব্য দিচ্ছিলাম, বিএনপির কিছু লোকজন সেটির বিরোধীতা করে। ওই সময় সাংবাদিক পরিচয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররাও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে আমার বক্তব্য থামিয়ে দেয়। জুলাই আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা সেই সব কথিত ফ্যাসিস্টের দোসর এক কথিত সাংবাদিক আজ এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম বলেন, ওখানে তেমন কোনো ঘটনা ঘটেনি। একজন বক্তব্য দেয়ার সময় সরকারবিরোধী বক্তব্য দেয়। এ সময় মঞ্চের সামনে উপস্থিত বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা বক্তব্যের প্রতিবাদ করেন। মারতে তেড়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, উপজেলার নিবন্ধিত জুলাই যোদ্ধা হুসাইন আহমেদ বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য চলাকালে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী তার বক্তব্যের বিরোধিতা করেন। এ সময় কথা-কাটাকাটি হয়। পরে আমাদের সকলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

.png)

পরপর দুই দিনের রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে একই মঞ্চে অংশ নিয়েছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
৮ মিনিট আগে
চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফেনীতে মহিপালে সংগঠিত হত্যাকাণ্ডে প্রতীকী আদালতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছয় নেতার বিচার হয়েছে। শেখ হাসিনা ছাড়াও স্থানীয় সাবেক তিন সংসদ সদস্য ও দলীয় দুই নেতার প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়। গতকাল মঙ্গলবার এর আয়োজন করে ছাত্রদল।
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, পলাতক ফ্যাসিস্টরা আবার বলছে ডিসেম্বর মাসে দেশে আসবেন। আসেন, আমরা অপেক্ষায় আছি। দেখা হবে রাজপথে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে