স্ট্রিম প্রতিবেদক

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. কামাল হোসেন (৪৭) বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে বিজয় একাত্তর ভবনের অষ্টম তলার ওয়াশরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বিজয় একাত্তর ভবনের অষ্টম তলার ওয়াশরুমের ভেতর কামাল হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
২ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
৩ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
৪ ঘণ্টা আগে