ঢামেকের সামনে ময়লার ভাগাড়ে নবজাতকের লাশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৬: ০৪
মরদেহ উদ্ধার। ছবি প্রতীকী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিপরীতে ময়লার ভাগাড়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার এসআই মোহাম্মদ রায়হান জানান, হাসপাতালের এক কর্মী ময়লা ফেলতে গিয়ে ডাস্টবিনের ভেতরে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মেয়ে নবজাতকের লাশ পান। পরে তিনি পুলিশে খবর দেন।

কে বা কারা নবজাতক ফেলে গেছে, তা জানাতে পারেনি পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত