স্ট্রিম প্রতিবেদক

বিডিআর বিদ্রোহকে শুধু ‘বিদ্রোহ’ বলা ঠিক নয়, এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে সংসদে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম।
২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিডিআরে যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেটিকে অনেকেই বিদ্রোহ বলেন। আমি বলি, এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যা। এরপর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে বাংলাদেশ রাইফেলসের পরিবর্তে বাংলাদেশ বর্ডার গার্ড করা হয়েছে। নাম পরিবর্তন করলে কি সেই রক্তাক্ত ঘটনার ক্ষত মুছে যাবে?’
স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি একজন সামরিক বাহিনীর সদস্য। আপনি বলুন তো, এই বাহিনীতে কয়টি বিদ্রোহ হয়েছে? সামরিক বাহিনীর নাম কি কখনও পরিবর্তন হয়েছে? বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীই রয়েছে।’
তিনি সরকারের প্রতি সীমান্তরক্ষী বাহিনীকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, ‘আজ আমাদের প্রয়োজন স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বরাদ্দ নিয়ে বাংলাদেশ রাইফেলসকে আরও শক্তিশালী করে সীমান্তে দাঁড় করানোর উদ্যোগ নেবেন।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গ তুলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয়। তবে বাস্তবতা হলো, কেবল পোশাক বা নাম পরিবর্তনের মাধ্যমে কোনো বাহিনীর মানসিকতার পরিবর্তন আনা যায় না।
বাজেট নিয়ে আলোচনায় দেশের অর্থনৈতিক বাস্তবতার কথাও তুলে ধরেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, অর্থমন্ত্রী জাতির সামনে একটি রাজস্ব ও ব্যয়নীতি (ফিসক্যাল পলিসি) উপস্থাপন করেছেন। তবে সাধারণ মানুষের প্রধান উদ্বেগ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।
তিনি বলেন, ‘অর্থমন্ত্রী জাতির সামনে একটি ফিসক্যাল পলিসি উপস্থাপন করেছেন। কিন্তু আমি যখন মানুষের কাছে যাই, তখন তারা বাজেট নিয়ে প্রশ্ন করেন। আমি বলি, একদিকে যদি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলের জাহাজ চলাচল ব্যাহত হয় এবং সবকিছুর দাম বেড়ে যায়, তাহলে সরকারকে সেই বাস্তবতাও মোকাবিলা করতে হবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে