আশুলিয়ায় মহাসড়কে টায়ারে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৩২
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে টায়ারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে টায়ারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ৈপাড়া এলাকায় মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা দ্রুত আগুন নেভায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাড়ৈপাড়া জুম্মাঘর সংলগ্ন তানজিলা টেক্সটাইল কারখানার সামনে চন্দ্রামুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাসে কয়েক এসে মহাসড়কের ওপর টায়ার ফেলে আগুন দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এর পরপরই তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রুবেল শেখ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি রাস্তায় টায়ার জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় পানি ঢেলে আগুন নেভানো হয় ও রাস্তা পরিষ্কার করা হয়।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। বর্তমানে উক্ত রুটে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত