নান্দাইলে প্রতিবেশীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫৪
ধর্ষণের প্রতীকী ছবি
ধর্ষণের প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) নিজ ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৮ বছর বয়সী এক প্রতিবেশীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় মামলা করেছেন। মামলার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল হেলিম (৫৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রীটি ঘরের শয়নকক্ষে একা ছিল। এ সময় তার মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে অভিযুক্ত আব্দুল হেলিম ঘরে ঢুকে ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ এবং শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোসহ জবানবন্দি গ্রহণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত