
চব্বিশের ৫ আগস্ট থানা থেকে লুট করা একটি শটগান, তিন রাউন্ড কার্তুজসহ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৯ মে) রাতে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক পলাশ হোসেন আকাশ (৩২) ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার বাসিন্দা। তাকে অস্ত্রসহ ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, শনিবার রাত ১০টার দিকে তাদের একটি দল সস্তাপুর এলাকায় একজন ব্যক্তি লুট করা অস্ত্রসহ অবস্থান করছেন বলে জানতে পারে। পরে টহল দল তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে আকাশকে আটক করে। এরপর তার দেহ তল্লাশি করে একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব আরও জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ চব্বিশের গণঅভ্যুত্থানের দিন থানা থেকে লুট করা হয়েছিল। আকাশ অস্ত্রটি নিরাপদ স্থানে লুকিয়ে রাখার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় হারিয়ে যাওয়া ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে।
.png)

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘বিবস্ত্র করে’ পেটানোর হুমকি দিয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
২১ মিনিট আগে
জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলকে সংসদে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৩৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থা
৪৪ মিনিট আগে