
নাটোরের সিংড়ার আমতলী সেতু এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে, অপরজন হাসপাতালে মারা গেছেন। সোমবার (১ জুন) সকাল ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন আলী (৩২) ও নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. হিরা (২৭)। অপরজন সদর উপজেলার আলাইপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০)।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে নাটোর থেকে ওই তিনজন মোটরসাইকেলে সিংড়া যাচ্ছিলেন। আর বগুড়া থেকে আম নিয়ে যাচ্ছিল ট্রাকটি। আমতলি সেতু এলাকায় মোটরসাইকেল ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজনই ছিটকে পড়ে। ওই সময় ট্রাকটি জীবন ও হীরাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এ ছাড়া গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে প্রথমে নাটোর জেনারেল হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকটি দ্রুত এলাকা ছাড়ে। ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে