স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়ির সাজেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বনবিভাগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল রোববার এ ঘটনায় এক বনরক্ষী আহত হয়েছেন। এ ছাড়া গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সেনা ক্যাম্প থেকে জানানো হয়, সাজেকের দক্ষিণ একুজ্জাছড়ি পাড়ার ১৪ মাইল এলাকায় স্কুলের নামে বনবিভাগের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের চেষ্টা করছিল আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। গতকাল বনবিভাগ ও পুলিশ যৌথ অভিযানে ওই স্থাপনা উচ্ছেদ করে।
এরপর কথিত স্কুলের নামে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ইউপিডিএফ নেতা সচিব চাকমার নেতৃত্বে সাজেকের মাসালং বাজার এলাকায় বনবিভাগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় আশরাফুল আলম নামে এক বনরক্ষী গুরুতর আহত হন। এ ছাড়া বাঘাইহাট-সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। পরে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন যাতায়াত বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো অবৈধ সংগঠনকে আইনবহির্ভূত কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না।’

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৪ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৫ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩০ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৯ মিনিট আগে