স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য এক হাজার ৪৮৪ জন মনোনয়ন ফরম কিনেছেন।
আজ রবিবার ও আগামীকাল সোমবার দুই দিন যাচাই-বাছাই করে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
রোববার (২৩ নভেম্বর) শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
এসময় তাসনিম জারা বলেন, 'আমরা নতুন ধারার রাজনীতি এদেশে করতে চাই। যারা নতুন ধারার রাজনীতি করতে চায় তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। আজ এবং আগামীকাল যাচাই-বাছাই করার পর মনোনয়ন দেওয়া হবে।'
এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন যাচাই-বাছাই প্রক্রিয়া কো-অর্ডিনেট করছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।
এর আগে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ধরা হয় ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিরা দুই হাজার টাকায় এই ফরম নিয়েছেন।
৬ নভেম্বর থেকে ফরম বিক্রি শুরু দলটি, শেষ হয় ২০ নভেম্বর।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে