স্ট্রিম সংবাদদাতা

রাতভর তীব্র যানজটের পর গাজীপুর মহাসড়কে বুধবার সকালে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে টানা বৃষ্টি আর বাড়তি ভাড়া আদায় নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।
গাজীপুরের দেড় হাজার পোশাক কারখানাসহ প্রায় আড়াই হাজার কারখানায় গত মঙ্গলবার একযোগে ঈদের ছুটি ঘোষণা করা হয়। এতে দুপুরের পর থেকে ঘরমুখো লাখো মানুষ একসঙ্গে বিভিন্ন স্টেশনে ভিড় করেন। মানুষের চাপের সঙ্গে মহাসড়কে পাল্লা দিয়ে বাড়ে যানবাহনের সংখ্যা। ট্রাফিক বিভাগ শৃঙ্খলা নিয়ন্ত্রণে হিমশিম খাওয়ায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা হয়ে কালিয়াকৈর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়।
ঢাকা থেকে রওনা হয়ে চন্দ্রা পার হতে যাত্রীদের ছয় থেকে সাত ঘণ্টা সময় লেগেছে। বৃষ্টির কারণে এই দুর্ভোগ মারাত্মক রূপ নেয়। অনেক যাত্রীকে কাঙ্ক্ষিত গাড়ি না পেয়ে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে গন্তব্যে যেতে দেখা গেছে।
বুধবার সকালে গাজীপুর অংশের মহাসড়কে স্বস্তি ফিরলেও টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে দীর্ঘ যানজট পরিস্থিতি এখনো বিদ্যমান। শেষ সময়ের যাত্রীরা চন্দ্রা স্টেশন হয়ে গন্তব্যে যাচ্ছেন। এ কারণে ওই স্টেশনে যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
বগুড়া জেলার বাসিন্দা সাঈদ বলেন, 'শেষ সময়ে এসে চার গুণ ভাড়া গুনতে হচ্ছে। একদিকে বৃষ্টিতে ভোগান্তি, অন্যদিকে সুযোগ বুঝে চার গুণ বেশি ভাড়া আদায় করছে বাস কর্তৃপক্ষ। ভোগান্তি আমাদের পিছু ছাড়ল না।'
মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের পাশাপাশি পরিবহন বিভাগের স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন। নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, 'বাড়ি ফেরা মানুষের ভিড় ও গাড়ির চাপ অতিরিক্ত থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। সকাল থেকে মহাসড়কে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সাধ্যমতো কাজ করছে।'
তিনি আরও জানান, বৃষ্টির কারণে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনেও সমস্যা হচ্ছে।

.png)
-712a95-256x144.webp)
পার্বত্য চট্টগ্রামে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরি বলেছেন, কাজ করলেও সমালোচনা থাকবে, না করলেও সমালোচনা থাকবে। তবে সমালোচনার ঊর্ধ্বে উঠে পাহাড়ের উন্নয়ন এগিয়ে নেওয়া হবে।
১৬ মিনিট আগে
রানা প্লাজা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির মামলার রায় ঘোষণার কথা ছিল আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। তবে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত রায় না দিয়ে মামলাটি পুনরায় যুক্তিতর্ক শুনানির জন্য পাঠিয়েছেন। আগামী ৬ অক্টোবর যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে। দুদকের আইনজীবী ইস্তিয়াক আহমেদ সাংবাদিকদের বলেন, মামলার কিছ
১৭ মিনিট আগে-5f2ad8-256x144.webp)
প্রশাসনিক ও আইনি জটিলতা শেষে সাড়ে ৪ মাস পর নিজ দেশে ফিরছে আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ। তার ভাই ইমাল মোহাম্মদীর কাছে মরদেহটি হস্তান্তর করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।
২৪ মিনিট আগে
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করবে না। এ দেশের মানুষ যেটা ভালো মনে করবে, সেটাই হবে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল ক্ষমতায়। দেশের অবস্থা তারাই ভালো বুঝবে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ কথা বলেছেন।
৩৯ মিনিট আগে-5f2ad8-256x144.webp)