স্ট্রিম প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানসহ ফ্যাসিবাদবিরোধী সকল আন্দোলনের স্মৃতি রক্ষায় বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সোমবার (২২ জুন) সংসদে বাজেট বক্তৃতায় এই প্রস্তাব করেন তিনি।
নুসরাত তাবাসসুম বলেন, জুলাই অভ্যুত্থানে শত শত মানুষ রক্ত দিয়েছিল। তারা স্বৈরাচার তাড়াতে রাস্তায় নেমেছিল। কিন্তু এখনো স্বৈরাচারের বিষদাঁত ভাঙা যায়নি। তাদের সন্ত্রাস এখনো চারদিকে জারি রয়েছে। খুনি হাসিনা সাংস্কৃতিক ফ্যাসিস্টদের সহায়তায় ক্ষমতা টিকিয়ে রেখেছিল। এদের মোকাবিলায় দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে হবে।
রাষ্ট্রীয় অর্থায়নে নাটক, চলচ্চিত্র ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব করেন তিনি। একই সঙ্গে বাজেটে লোকসংস্কৃতি সংরক্ষণে গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি।
শিক্ষিত বেকার তরুণদের কাজে লাগাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে এনসিপির নেত্রী বলেন, সরকারি চাকরিতে বর্তমানে চার লাখের বেশি শূন্য পদ রয়েছে। স্থায়ী নিয়োগের আগে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পার্ট-টাইম কাজের সুযোগ দেওয়া হোক। এটি শিক্ষার্থীদের অভিজ্ঞতা বাড়াবে এবং আর্থিক নিরাপত্তা দেবে। এর ফলে সরকারের জনবল সংকটও দূর হবে।
নুসরাত আরও বলেন, অসংখ্য গ্র্যাজুয়েট চাকরির আশায় সার্টিফিকেট হাতে ঘুরে বেড়াচ্ছে। দেশে বর্তমানে পর্যাপ্ত চাকরি বা ব্যবসার সুযোগ নেই। বিসিএস ছাড়া অন্য কোনো পেশায় সম্মান নেই। শিক্ষার্থীদের জন্য প্রকল্প ও চাকরিজীবীদের জন্য পে স্কেল রয়েছে। কিন্তু বেকার যুবকদের জন্য শুধু অবহেলা ও অবমাননা রয়েছে। স্বপ্নের বাজেটেও এই অবহেলিত যুবকদের জন্য কোনো পথনকশা রাখা হয়নি।

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
৩ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে