স্ট্রিম প্রতিবেদক

ডাকসু নির্বাচনের মাধ্যমেই আগামী রাজনীতির যাত্রাপথ স্পষ্ট হবে, তাই এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও আনন্দমুখর করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আজ (৮ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘ডাকসু নির্বাচন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলেও বাংলাদেশের ইতিহাসে এর প্রভাব, গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। তাই গোটা দেশের দৃষ্টি আগামীকাল ডাকসু নির্বাচনের দিকে থাকবে। এই নির্বাচনের মাধ্যমে আগামী রাজনীতির চারিত্রিক ও সাংস্কৃতিক যাত্রাপথ স্পষ্ট হবে। তাই আমরা চাই, ডাকসু নির্বাচন আমাদের জন্য একটি মডেল হয়ে থাকুক।’
তিনি আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও আনন্দমুখর করতে যা যা করার তাই করুন। শক্তহাতে প্রশাসন পরিচালনা করুন। গোয়েন্দা তথ্যকে কাজে লাগান। কোনো অবস্থাতেই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে তার জন্য পূর্ব প্রস্তুতি নিন।’
বিবৃতিতে বলা হয়, রাজবাড়ী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও হাটহাজারীতে প্রশাসনের যে ভূমিকা জাতি দেখেছে তাতে আশঙ্কার ভিত্তি আছে। ইসলামী আন্দোলন চায়, প্রশাসন সক্রিয় থেকে অঘটন ঘটার আগেই প্রতিরোধ করুক। অঘটন ঘটার পরে হম্বিতম্বি করার কোনো অর্থ হয় না।
চরমোনাই পীর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে পড়াশোনা-গবেষণাই মুখ্য হওয়া উচিৎ। সেই হিসেবে ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবে বলেই বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।’
বিবৃতিতে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলের শিক্ষার্থীদের ভোট দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে