স্ট্রিম প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে বাংলাদেশ সেনাবাহিনীর পৃথক অভিযানে সশস্ত্র একজন নিহত হয়েছেন। আত্মসমর্পণ করেছেন দুজন। এ সময় একে-৪৭ রাইফেল ও গোলাবারুদসহ কয়েকটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) রাত পৌনে আটটার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গতকাল মঙ্গলবার পানছড়ি উপজেলায় আনুমানিক দুপুর ২টা এবং আজ বুধবার আনুমানিক সকাল ১০টায় রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক অভিযান চালায় সেনাবাহিনী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।
পরবর্তীতে, পানছড়ি উপজেলার বরকল এলাকা থেকে সশস্ত্র সংগঠনের দুজন সদস্য দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
অন্যদিকে, রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অপর অভিযানে গুলি বিনিময়ের একপর্যায়ে সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগজিন, একটি পাইপগান এবং ২৭ রাউন্ড গোলাবারুদসহ অন্যান্য সামরিক সামগ্রী উদ্ধার করা হয়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে