স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ভাটারা থেকে অবৈধ ভিওআইপি, জিএসএম গেটওয়ে ডিভাইসসহ অনলাইন জুয়ার প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন চীনা নাগরিক। তারা হলেন, লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) ও শে ই রান (৪২)।
রোববার (২ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ঝর্না চাকমাসহ (২৭) তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার ঝর্না চাকমা বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক ফ্ল্যাট ভাড়া নিয়ে একতলায় নিজে থাকতেন। অন্য তলায় চীনা নাগরিকরা বসবাস করেন। তারা অবৈধ ভিওআইপি কারবার এবং অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
শফিকুল ইসলাম জানান, অভিযানে ভবন থেকে ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, বিভিন্ন অপারেটরের ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, ২০টি গেটওয়ে মেশিন, ২৬ বোতল বিদেশি মদ ও ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
ডিবিপ্রধান জানান, চক্রটি সাধারণ মানুষের মুঠোফোনে বিভিন্ন প্রতারণামূলক বার্তা পাঠাত। বার্তায় নতুন অফার, চাকরির সুযোগ কিংবা বাড়তি আয়ের লিংক দিয়ে প্রলুব্ধ করা হতো। ভুক্তভোগীরা ওই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রতারকদের ফাঁদে পড়তেন।
তিনি বলেন, আইনি নজরদারি এড়াতে চক্রটি অত্যন্ত জটিল প্রযুক্তি ব্যবহার করত। তারা একটি মুঠোফোনে একাধিক স্লট যুক্ত করে একসঙ্গে ১২টি সিম পরিচালনা করত। ফলে ভুক্তভোগীরা অভিযোগ করলেও প্রযুক্তি জটিলতায় তাৎক্ষণিকভাবে ডিভাইসের আইএমইআই নম্বর শনাক্ত করা সম্ভব হতো না।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে