স্ট্রিম প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৫৬ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১০৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৫৪ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৪৯, খুলনায় ৮১ এবং বরিশালে ৫৪ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা।
২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। এছাড়া ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন।

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
১৫ মিনিট আগে
সিলেট মহানগরের একটি বাসায় গৃহকর্মীর কথিত প্রেমিকের হাতেই স্বামী-স্ত্রীসহ তিনজন খুন হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বাবুলকে আটক করা হয়।
২৪ মিনিট আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে