স্ট্রিম সংবাদদাতা

বিশেষ দিবসগুলোতে খানকা শরিফে মিলাদ-মাহফিলের পর ভান্ডারী গান করেন পীর আজিজুর রহমান। আগে এসব অনুষ্ঠানে কেউ বাধা না দিলেও এখন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে তাঁর খানকা শরিফটি ভেঙে দেওয়া হয়। এ বিষয়ে তিনি মামলা করেননি। সেই ঘটনার ছয় মাস পরও সেখানে অনুষ্ঠান করতে পারছেন না তিনি।
আজিজুর ভান্ডারীর অভিযোগ, এলাকার সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, আব্দুল ওহাব, হেলাল উদ্দিনসহ কয়েকজন তাঁর খানকা উঠিয়ে দিতে চাইছেন। গত বছরের ৫ সেপ্টেম্বরের খানকায় হামলা-ভাঙচুরে তাঁরাই নেতৃত্বে ছিলেন। তাঁদের মধ্যে গোলাম মোস্তফা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সম্পর্কে তাঁর চাচা। এখনও তাঁরা বিভিন্নভাবে বাধা দিয়ে আসছেন।
আজিজুর রহমান ভান্ডারী রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামের বাসিন্দা। বাড়ির পাশেই গড়ে তোলা তাঁর খানকার নাম ‘হক বাবা গাউছুল আজম মাইজ ভান্ডারী গাউছিয়া পাক দরবার শরীফ’। প্রায় ১৫ বছর ধরে এই খানকাটি পরিচালনা করেন তিনি। জীবিকা নির্বাহ করেন এলাকায় একটি মুদিদোকান চালিয়ে। আজিজুরের দাবি, রাজশাহীর বিভিন্ন এলাকায় তাঁর তিন শতাধিক ভক্ত রয়েছেন।

আজিজুর ভান্ডারীর খানকা শরিফে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্রতিবছর ঈদে মিল্লাদুন্নবী (সা.) পালিত হয়। গত বছরের ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর তিন দিনের ঈদে মিল্লাদুন্নবীর অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার সেখানে ভান্ডারী ও মুর্শিদী গান পরিবেশন করছিলেন নারী শিল্পীরা। জুমার নামাজের পর সেখানে হামলা চালান প্রায় দেড় শতাধিক লোক। গুঁড়িয়ে দেওয়া হয় খানকা শরিফটি। হামলার আশঙ্কায় আগের রাতে আজিজুর ভান্ডারী পবা থানায় গিয়েছিলেন। পরদিন সকাল থেকে সেখানে পুলিশ থাকলেও তারা ঠেকাতে পারেনি।
হামলার পর আজিজুর ভান্ডারী জানিয়েছিলেন, কয়েকদিন ধরেই কিছু লোক তাদের অনুষ্ঠানে বাধা দিচ্ছিলেন। অনুষ্ঠান বন্ধ করতে হামলার আগের রাতে তারা পবা থানায় গিয়েছিলেন। পরদিন সকাল থেকে পুলিশ থাকলেও জুমার নামাজের পর হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনায় এখনো কোনো মামলা করেননি আজিজুর ভান্ডারী। এ বিষয়ে সোমবার (২০ এপ্রিল) সকালে তিনি বলেন, ‘আমরা ওই সময় আতঙ্কে ছিলাম। যাদের কোনো জ্ঞান নেই, বিবেক নেই, তাঁদের বিরুদ্ধে মামলা করে কী করব? আমি ওদের মাফ করে দিয়েছি।’
খানকা ভাঙা ও উচ্ছেদ পরিকল্পনার অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম মোস্তফা বলেন, ‘আমি এসবের মধ্যে নাই। এলাকার লোকজনই আজিজুর রহমান ভান্ডারীর এসব কার্যক্রমের বিরুদ্ধে। আজিজুর আমাকে তাঁর পাশে পায় না। এ জন্য আমাকে তাঁর সন্দেহ হতে পারে।’

আজিজুর ভান্ডারী জানান, ৫ সেপ্টেম্বর হামলা-ভাঙচুরের পর থেকে তাঁর খানকা বন্ধ ছিল। কিছু দিন আগে খানিকটা সংস্কার করেছেন। এরপর ঈদুল ফিতরের পরের দিন একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু অনুষ্ঠান শুরুর পর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোন করে আয়োজকদের বললেন— অনুষ্ঠান বন্ধ করেন, তা না হলে তিনি ফোর্স পাঠাবেন।
আজিজুর ভান্ডারী বলেন, ‘আমি ওসিকে বলি, আমি কি এখানে অন্যায় কিছু করছি? তখন তিনি বলেন— আমার এলাকার লোকজন থানায় এসে বসে আছে। পরে অনুমতি নিয়ে অনুষ্ঠান করলে তিনি পাহারা দেবেন। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান করার কথা ছিল। সেটা সন্ধ্যার পরেই শেষ করতে হয়।’ এখনো সন্ধ্যায় ভাঙা খানকায় নিয়মিত অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না।
জানতে চাইলে পবা থানার ওসি আব্দুল মতিন বলেন, ‘এই অনুষ্ঠান শুরুর পর এলাকার লোকজন থানায় আসেন। অনুষ্ঠান বন্ধ না করলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। তাই অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছিল। পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করলে আমরা নিরাপত্তা দেব।’
৫ সেপ্টেম্বরের হামলার ঘটনায় কোনো মামলা না হওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমি ওই সময় এই থানায় ছিলাম না। কাজেই ওই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১৯ মিনিট আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
২১ মিনিট আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
২ ঘণ্টা আগে