-bb27c1-480x270.webp)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাড়ির আঙিনা থেকে ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় কদর আলী মেম্বারের বাড়ির আঙিনায় অজগরটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। এ সময় চাউতলি বিট কর্মকর্তা সুব্রত সরকারও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটি উদ্ধার করি। পরে অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘১৮ ফুট লম্বা অজগর সাপটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এটিকে আজ বিকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।’
.png)


-40e58c.jpeg)



