স্ট্রিম প্রতিবেদক

মালয়েশিয়া ও চীন সফর শেষে শুক্রবার (২৬ জুন) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শোডাউন এবং বিমানবন্দর এলাকায় ভিড় না করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেল জানায়, চীনের বেইজিং থেকে রাত ৮টায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর ফ্লাইট। সেখানে তাঁকে স্বাগত জানাবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য ও দলের শীর্ষ নেতারা।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্ট্রিমকে জানান, প্রধানমন্ত্রী কোনো ধরনের শোডাউন না করতে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ছাত্রদলের এক জ্যেষ্ঠ নেতা স্ট্রিমকে জানান, আমাদের যোগাযোগের গ্রুপগুলোতে এ রকম নির্দেশনা দেওয়া হয়েছে। আগে বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী দেশে আসলে শোডাউন করা হতো। বিএনপি জনবান্ধব ও পরিবর্তনের রাজনীতি করতে চায়।
গত ২১ জুন রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে পরদিন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনে যান তিনি। দেশটিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ গ্রহণ, চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সবশেষ শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে