স্ট্রিম প্রতিবেদক

টানা গরমের পর রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। তবে ৫৪ মিলিমিটারের এই ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত মানুষ।
রোববার (২১ জুন) দুপুরের দিকে কালো মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসে ঝোড়ো বাতাস এবং বিকেল ৪টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় ভারী বৃষ্টি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক স্ট্রিমকে জানান, সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে মোট ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টিতে গরমের তীব্রতা ও তাপমাত্রা খানিকটা কমেছে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। সারা বিকেল বৃষ্টি হওয়ায় অফিস ছুটির পরও কর্মস্থল থেকে বের হতে পারেননি অনেকে।

এ ছাড়া রাস্তায় পানি জমে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে, ফলে সৃষ্টি হয়েছে যানজট।
জানা গেছে, রাজধানীর ধানমন্ডি, আগারগাঁও, কাকরাইল, মতিঝিল ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে প্রধান সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে। অফিস ফেরত মানুষ দীর্ঘক্ষণ রাস্তায় আটকে আছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবারও রাজধানীতে বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানেও আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরের দিনও অব্যাহত থাকতে পারে। তবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।
ওমর ফারুক জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে