স্ট্রিম প্রতিবেদক

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু করতে ইজারা দিয়েছে সরকার। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপের ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, চুক্তি অনুযায়ী প্রাণ-আরএফএল গ্রুপ সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস ও খুলনার স্টার জুট মিলস এবং হ্যামকো গ্রুপ খুলনার প্ল্যাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডের ইজারা পেয়েছে।
তিনি আরও জানান, বন্ধ থাকা এ তিনটি মিল চালু হলে কমপক্ষে ১১ হাজার ৬২৯ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এসব মিলে বেসরকারি খাতে প্রায় ৬১৯ কোটি টাকা নতুন বিনিয়োগ আসবে এবং সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা।
চুক্তিতে বিজেএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসে ১৫৭ কোটি টাকা, খুলনার স্টার জুট মিলসে ২৫০ কোটি টাকা এবং খুলনার প্ল্যাটিনাম জুবিলী জুট মিলসে ২১২ কোটি টাকা নতুন করে বিনিয়োগ করা হবে।
বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি ইজারার ভিত্তিতে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৪টি মিলের লিজ হস্তান্তর শেষ হয়েছে এবং এর মধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে।
অনুষ্ঠানে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

একটি প্রামাণ্যচিত্র জন্ম দিয়েছে অনেক বিতর্ক আর ক্ষোভ। বিনষ্ট হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিচারণের ভাবগাম্ভীর্য। বিদেশি কূটনীতিকদের কাছেও পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে। কিন্তু যে তথ্যচিত্রকে ঘিরে এত সমালোচনা, কারা বানিয়েছে সেটি? নির্মাণে খরচই বা হয়েছে কত?
৪ মিনিট আগে
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়নি। ফলে এটি কার্যকর হবে এবং দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। ভোট দিলে তাদের সদস্য পদ বাতিল হবে।
২০ মিনিট আগে
কোন একক কোম্পানির জন্য নয়, সবার জন্য বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২৩ মিনিট আগে
ক্ষতিগ্রস্ত দ্বিতীয় বয়লার চালু করতে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল সাময়িক বন্ধ রাখতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
২৯ মিনিট আগে