স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে ৯৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ডিএমপির তেজগাঁও বিভাগ ও মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির তেজগাঁও বিভাগ জানায়, গত সোমবার (১১ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ আলী, সুমি, রাজু ও ফয়সালসহ বিভিন্ন বয়সী ও পেশার ব্যক্তি রয়েছেন। মোহাম্মদপুর থানায় ১০ জন, তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৮ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মিরপুর মডেল থানা-পুলিশ গত ২৪ ঘণ্টায় তাদের এলাকাধীন বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আরও ৪৮ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে মো. আয়াতুল ইসলাম, হাফিজুল শেখ ও ছলেমান ফকিরসহ ৪৭ জন পুরুষ এবং রুবাইয়া আক্তার ও বৃষ্টি আক্তারসহ ৫ জন নারী রয়েছেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাই, চুরি ও মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করার পর তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে