স্ট্রিম প্রতিবেদক

সরকার দেশের জ্বালানি তেল সংকটের স্থায়ী সমাধান করেছে। এখন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যায় না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১ মে) নয়াপল্টনে শ্রমিক সমাবেশে এ দাবি করেন তিনি। রিজভী বলেন, ‘যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের যে সংকট ছিল, তা কি এখন আছে? পেট্রোল পাম্পে এখন দীর্ঘ লাইন হয় না, যা প্রমাণ করে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।’
বন্যার্তদের সহায়তায় সরকারের পদক্ষেপের প্রশংসা করে রিজভী বলেন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে অসময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের ক্ষতিপূরণের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তা জনবান্ধব প্রশাসনের নিদর্শন। তিনি মনে করেন, জনগণের পাশে দাঁড়ানোর সংস্কৃতিই বর্তমান সরকারের প্রধান শক্তি।
শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে রিজভী জানান, দেশে এখনো জাতীয় পর্যায়ে ন্যূনতম মজুরি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।’
শ্রমিকদের আইনি হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী জানান, লেবার কোর্ট ও ট্রাইব্যুনালগুলোতে বর্তমানে শ্রমিকদের নামে প্রায় ২৭ হাজার ৫০০টি মামলা ঝুলে আছে। তিনি প্রশ্ন তোলেন, শ্রমিকরা যদি মামলাই লড়ে, তবে কল-কারখানায় উৎপাদন করবে কখন? তিনি দ্রুত এসব মামলার প্রতিকার এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ড. আব্দুল মঈন খান।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে