স্ট্রিম প্রতিবেদক

আগামী ১৯ মে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ১৪ সদস্য নির্বাচনের ভোট গ্রহণ হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বার কাউন্সিল প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল ১০টা থেকে ১৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বার কাউন্সিল কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হবে। ৩০ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ১৯ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে ১৪ জন সদস্য নির্বাচিত হবেন। বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবীদের মধ্য থেকে সাধারণ আসনে (জেনারেল সিট) সাতজন এবং সাতটি গ্রুপ আসনের আওতাধীন স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন সদস্য নির্বাচিত হবেন।
বার কাউন্সিলের অনুমোদিত আইনজীবী সমিতির সদস্যরা এই নির্বাচনে ভোটার হতে পারবেন। এছাড়া বার কাউন্সিল আইনের ৭৩(ক) বিধি অনুযায়ী সনদপ্রাপ্ত অ্যাডভোকেটরাও ভোট দিতে পারবেন।
ভোটদানের বিষয়ে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির ভোটাররা সাধারণ আসনে সাতটি ভোট দিতে পারবেন। দেশের অন্যান্য সব স্থানীয় আইনজীবী সমিতির ভোটাররা সাধারণ আসনে সাতটি এবং সংশ্লিষ্ট গ্রুপ আসনে একটি ভোট দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত ভোটকেন্দ্রগুলো হলো—বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সব জেলা সদরের দেওয়ানি আদালত প্রাঙ্গণ এবং বাজিতপুর, ঈশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাঙ্গা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছা দেওয়ানি আদালত প্রাঙ্গণ।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে