
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন।
সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রটি জানিয়েছে, রেজাউদ্দিন স্টালিনকে শিল্পকলার নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া আরও চারজন পরিচালক নিয়োগ করা হবে। তবে তাঁদের নাম এখনো জানা সম্ভব হয়নি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। সেদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পদত্যাগের কথা সামনে আনেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে তিনি ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগ তুলেছিলেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ৯ সেপ্টেম্বর দুই বছরের জন্য শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন অধ্যাপক জামিল আহমেদ। সাড়ে পাঁচ মাসের ব্যবধানে পদ ছাড়লেন তিনি। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে ও পরে দেওয়া বক্তব্যে তিনি জানান, ‘স্বাধীনভাবে কাজ না করতে পারায়’ এমন সিদ্ধান্ত নিয়েছেন।
শিল্পকলার নতুন মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
লেখালেখির প্রতি আকর্ষণ এবং সামাজিক পরিবর্তনের স্বপ্ন স্টালিনকে ছোটবেলা থেকেই সাহিত্য ও কবিতার পথে নিয়ে আসে। তার লেখায় সব সময় মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক অন্যায়ের প্রতি প্রতিবাদ এবং পৃথিবীর সৌন্দর্যকে ভিন্নমাত্রায় প্রকাশ করার এক অনন্য দক্ষতা লক্ষণীয়।
রেজাউদ্দিন স্টালিনের সাহিত্যকর্মের প্রধান ক্ষেত্র কবিতা; তবে তিনি গল্প, প্রবন্ধ এবং গবেষণাধর্মী রচনাও লিখেছেন। তাঁর রচিত কবিতার বইগুলোর মধ্যে ‘ভালোবাসা তুমি’, ‘যুদ্ধ নয় শান্তি’, এবং ‘আমি তুমি সে’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে