স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দুটি সংগঠনের কর্মীদের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গলপাড়ায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) কর্মীদের মধ্যে এই গোলাগুলি হয় বলে জানান ওসি। তবে এ নিয়ে সংগঠন দুটির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি জানান, বিবদমান দুই পক্ষের মধ্যে দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গলপাড়ায় গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় লাশ উদ্ধার করতে কিছুটা সময় লাগছে। লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

.png)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
৪ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে