স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অসত্যতার অভিযোগ তুলেছেন বিএনপির নেতা মো. কামরুজ্জামান (রতন)।
রোববার (২১ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুন্সিগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। তবে তাঁর অভিযোগ গৃহীত হয়নি বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কামরুজ্জামান বলেন, ‘আমি মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচিত জনপ্রতিনিধি। গত ২ দিন আগে জামায়াতের আমির মুন্সিগঞ্জে গিয়ে বলেছেন, মুন্সিগঞ্জের মানুষও নাকি চাঁদাবাজি ও দখলদারত্বের মাধ্যমে সমাজকে ধ্বংস করে ফেলছে। উনি আমার নাম বলেননি কিন্তু ওই এলাকার মানুষ হিসেবে আমি জানতে চাই, তাঁর কথার বেইস কী? কেন তিনি অসত্যতার ওপর কথা বললেন।’
বক্তব্যটি পয়েন্ট অব অর্ডারে গৃহীত হয়নি জানিয়ে স্পিকার বলেন, ‘বর্তমান বাংলাদেশে বাকস্বাধীনতা তো আছে। রাজনীতিবিদরা অনেক কথা বলে থাকেন। সংসদের বাইরের জবাব বাইরেই দেওয়া ভালো।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে