স্ট্রিম সংবাদদাতা

সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্রে নদীতে সাঁতার কাটতে নেমে সুব্রত সাহা বিকাশ নামে এক তরুণ চিকিৎসক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে এ ঘটনা ঘটে।
সুব্রত সাহা বিকাশ (৩৩) লক্ষীপুরের রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখার জন্য গিয়েছিলেন। নিখোঁজ চিকিৎসককে উদ্ধারে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদাপাথর পর্যটন কেন্দ্রে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পের সামনের নদীতে সাঁতার কাটতে নামেন ভ্রমণে আসা চারজনের মধ্যে তিনজন। নদীতে সাঁতার কাটার একপর্যায়ে প্রবল স্রোতের মধ্যে চলে যান তারা। এ সময় তাদের মধ্যে দুজন সাঁতারে পাড়ে উঠতে পারলেও সুব্রত পানিতে তলিয়ে যায়।
ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম বলেন, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা করছে।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে