স্ট্রিম প্রতিবেদক

এইচএসসি ও সমমান পরীক্ষার ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ২৬ হাজার ৫৬১ পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের এসব আবেদন করেছেন।
আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।
আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শিক্ষা বোর্ডের। এ বোর্ডের ৬৬ হাজার ১৫০ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। তাঁরা মোট ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণ চেয়েছেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৭ হাজার ৯১৬ পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। তাঁরা ১৪ হাজার ৭৩৩টি খাতা পুনর্নিরীক্ষণ চেয়েছেন।
গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অনুত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী।
১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ ছিল। পরীক্ষার্থীরা প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পেরেছেন। সাধারণত এক মাসের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
অন্যান্য বোর্ডগুলোর মধ্যে কুমিল্লা বোর্ডে ২২ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী ৪২ হাজার ৪৪টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। রাজশাহী বোর্ডে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী ৩৬ হাজার ১০২টি, যশোর বোর্ডে ২০ হাজার ৩৯৫ পরীক্ষার্থী ৩৬ হাজার ২০৫টি, চট্টগ্রাম বোর্ডে ২২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী ৪৬ হাজার ১৪৮টি ও সিলেট বোর্ডে ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী ২৩ হাজার ৮২টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
অন্যদিকে, বরিশাল বোর্ডে ৮ হাজার ১১ জন পরীক্ষার্থী ১৭ হাজার ৪৮৯টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এছাড়া দিনাজপুর বোর্ডে ১৭ হাজার ৩১৮ পরীক্ষার্থী ২৯ হাজার ২৯৭টি, ময়মনসিংহ বোর্ডে ১৫ হাজার ৫৯৮ পরীক্ষার্থী ৩০ হাজার ৭৩৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ১২ হাজার ৭ জন পরীক্ষার্থী ১৫ হাজার ৩৭৮টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে