স্ট্রিম প্রতিবেদক

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে উদ্বোধন হতে যাচ্ছে আগ্রাসনবিরোধী আটস্তম্ভ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন আট স্তম্ভের স্বপ্নদ্রষ্টা আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩ টায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী চত্বরে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এ সময় আট স্তম্ভ উদ্বোধন করবেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্মরণসভা ও আট স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে, ২০২০ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদের প্রথম শাহাদাত বার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সর্বপ্রথম ৮ স্তম্ভ নির্মাণ করা হয়। যার নেতৃত্ব দেন আখতার হোসেন। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে তা ভেঙে ফেলা হয়। এছাড়াও আট স্তম্ভ নির্মাণের নেতৃত্ব দেওয়ার কারণে আখতার হোসেন ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন। স্মৃতিস্তম্ভের ফলকে লেখা ছিল ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। আবরার ফাহাদ তার ফেসবুক প্রোফাইলেও ওই উক্তি ব্যবহার করেছিলেন।
আট স্তম্ভের বিষয়গুলো হলো—সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা।
আখতার হোসেন বলেন, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েট শিক্ষার্থী আবরার আজ থেকে ছয় বছর আগে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তাই আমরা এই স্থাপনাটির নাম দিয়েছিলাম আগ্রাসনবিরোধী আট স্তম্ভ।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করছি, আটটি স্তম্ভ আটটি বিষয়কে নির্দেশ করবে। এই আটটি বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তা হলে আমরা একটি আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়তে পারব।’
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরারকে শেরে বাংলা হলের কক্ষে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা নির্মমভাবে নির্যাতন করে। এতে তিনি শহীদ হন।

.png)

নতুন করবর্ষের শুরুতেই আয়কর রিটার্ন দাখিল উৎসাহিত করতে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ প্রণোদনা বা ছাড়ের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিলের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতোমধ্যে ল ফার্ম নিয়োগ করা হয়েছে, তাঁর (বেনজীর আহমেদ) জামিন বাতিলের চেষ্টা করা হচ্ছে। আশা করছি, জামিন বাতিল এবং দ্রুত তাঁকে ফেরত আনতে পারব।
১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। পাশাপাশি আমদানির ওপর বিদ্যমান করও কমানো হচ্ছে। রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এসব তথ্য জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে