সিলেটে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫৫
পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর অভিযোগে গ্রেপ্তারকৃত সাইদুজ্জামান শিমুল। ছবি: সংগৃহীত
পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর অভিযোগে গ্রেপ্তারকৃত সাইদুজ্জামান শিমুল। ছবি: সংগৃহীত

সিলেটের বালাগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে সাইদুজ্জামান শিমুল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপ থেকে তাকে আটক করা হয়। পরদিন ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে করা মামলায় তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শিমুল ওই পূজামণ্ডপে ঢুকে হাতে থাকা বঁটি দিয়ে প্রতিমাগুলোতে কোপাতে থাকেন। এতে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়। পরে মণ্ডপ কমিটির সদস্যরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিমুলকে আটক করা হয়।

এ ঘটনায় মণ্ডপ কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু বাদী হয়ে রোববার (২০ সেপ্টেম্বর) বালাগঞ্জ থানায় মামলা করেন। পরে শিমুলকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, ঘটনার পরপরই শিমুলকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ভাঙচুরে ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভাঙচুরের পেছনে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর পূজামণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত