স্ট্রিম সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষকের রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব প্রতিবেদনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার গোপন তৎপরতার কথা বলা হয়েছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের জড়িত থাকার খবর জানা গেছে।
গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষক এ ধরনের তৎপরতায় লিপ্ত রয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত ৯২ শিক্ষকের মধ্যে ইতোমধ্যে ৫৮ শিক্ষকের নাম ও পরিচয় শনাক্ত করা হয়েছে। তদন্ত কমিটি ইতোমধ্যে শনাক্ত হওয়া শিক্ষকসহ পরে আরও নাম পাওয়া গেলে তাদের বিষয়ও খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক বা আইনি ব্যবস্থার সুপারিশ করবে।

.png)

মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার জন্য শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি পাচ্ছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল। আগামীকাল শুক্রবার সকালে পুলিশ পাহারায় তিনি জানাজায় অংশ নেবেন।
৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও ছড়িয়ে দিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক ও ইউরোপীয় গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়।
১ ঘণ্টা আগে